সপ্তম শ্রেণিতে পড়তাম । খাগড়াছড়ি সদরের খাগড়াছড়ি সরকারি স্কুল । দুটো শিফটে স্কুল চলত, এখনো চলে । আমি মর্ণিং এ ছিলাম । তখন সকাল সকাল দৌড়, ক্লাস এবং শেষে আবার বাসার দিকে দৌড় । স্কুল থেকে ফিরেই খেলাধুলা আর বইয়ে মুখ গুজে দিতাম । একাডেমিক পড়ার বাইরে কোনো গল্প-তল্প-কবিতার বই পড়া হতো না । তবে ম্যাগাজিন পড়া হত । ভালো লাগত কৌতুক,গল্প,। স্কুল থেকে বার্ষিক ম্যাগাজিন বেরুত । ‘নিসর্গ’, ‘গৈরিকা’ ‘স্পন্দন’ নানা নাম দেওয়া হত এগুলো । ম্যাগাজিনে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতায় ভরপুর গল্প, কৌতুক, কবিতা, ভ্রমণকাহিনী, স্মৃতিচারণ লেখা থাকত । লেখাগুলো ভালো লাগলে বার বার পড়া হত । এরকম একটি লেখার সাথে পরিচয় ঘটে আমার প্রিয় স্কুলের একসময়ের ছাত্র ও শিক্ষক এ.বি. খীসা স্যারের সাথে । স্কুল নিয়ে তাঁর একটি স্মৃতিচারণ লেখায় । স্মৃতিচারণটি কিছু কিছু মনে আছে । আজ থেকে ১১ বছর আগে পুরোপুরি মনেও থাকার কথা নই । ওই লেখার ম্যাগাজিন ও হারিয়ে ফেলেছি । আমি ভাবতাম, এই বৃদ্ধ-বয়স্ক লোকটাকে তো স্কুলে কখনো দেখেনি কিন্তু স্কুল ম্যাগাজিন তারঁ লেখা অনবরত ছাপিয়ে যাচ্ছে । অনেক পরে জেনেছিলাম কেন স্কুল ম্যাগাজিনে উনার লেখা ছাপা হত । এ...
পাহাড়ের বুক চিরে যাপিত জুমিয়া জীবনে নেমে আসবে আসবেই গেরিলা বসন্ত...