পার্বত্য রাণী কালিন্দীঃ ব্রিটিশ উপনিবেশ বিরোধী লড়াইয়ে এক সাহসী নারী ০৪ অক্টোবর ২০২০ উপমহাদেশে ব্রিটিশ দখলদারীত্বের বিরুদ্ধে চাকমা রাজাদের নেতৃত্বে পার্বত্য অঞ্চলের অধিবাসীরা দীর্ঘ দুই যুগ (১৭৭২-১৭৯৮ ) সশস্ত্র প্রতিরোধ করে। রাজা শের দৌলত খাঁ,যুবরাজ জানবক্ম খাঁ এবং সেনাপতি রুণু খাঁসহ আরও কজন ছিলেন এই প্রতিরোধ যুদ্ধের বীর নায়ক।এর মধ্যে অসম সাহসী ও বিচক্ষণ সেনাপতি রুণু খাঁ প্রতিরোধ লড়াইয়ে প্রতীক ও প্রবাদ - প্রতিম হয়ে আছেন।গেরিলা যুদ্ধে পারদর্শী পার্বত্য অধিবাসীদের প্রতিরোধ যুদ্ধে ব্রিটিশ কোম্পানি বিশেষ সুবিধা করতে না পেরে পার্বত্য রাজ্যের স্বাধীনতা মেনে নিতে এবং রাজা জান বক্স খাঁর সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়।ইস্ট ইন্ডিয়া কোম্পানীর তৎকালীন গভর্ণর জেনারেল ওয়ারেন হেস্টিংস চাকমা রাজা জানবক্স খাঁ’কে কোলকাতায় আমন্ত্রণ জানান। ১৭৮৫ সালের ফেব্রুয়ারির কোন এক দিনে ফোর্ট উইলিয়াম দুর্গে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদিত হয়।কিন্তু পরবর্তীতে ধুরন্ধর ব্রিটিশ শাসকরা চুক্তির শর্ত লঙ্গন করে।এবং বীর সেনাপতি রুণু খাঁ‘র নেতৃত্বে আবারো ব্রিটিশ বিরোধী লড়াই চলতে থাকে। এই উপনিবেশ বিরোধী লড়াইয়ে...
পাহাড়ের বুক চিরে যাপিত জুমিয়া জীবনে নেমে আসবে আসবেই গেরিলা বসন্ত...