তারিখঃ ১১ নভেম্বর ২০২০ ২০১৩ সালের ৬ নভেম্বর সাজেক ভ্যালিতে পর্যটন কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সাব্বির আহমেদ। ঘোষণার কিছুদিন পরেই ১২ ফেব্রুয়ারি ২০১৪ সালে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ৩০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিয়ে সাজেক ভ্যালি দেখতে গিয়েছিলেন। জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি লুসাই আদিবাসী অধ্যুষিত রুইলুই পাড়ায় বেশ স্বাচ্ছন্যপূর্ণ ও সুন্দর সময় কাটিয়ে ফিরেছিলেন। সাজেকের সৌন্দর্য তখন থেকে পর্যটকদের কাছে ডানা মেলা শুরু করেছে এবং সাজেক প্রমোটে ব্যস্ত সময় কাটাচ্ছে তখন দেশের সব মিডিয়া, সেনাবাহিনী, বিভিন্ন ট্রাবেল গ্রুপ ও উন্নয়নের রাজনীতি করা নেতা-আমলারা। এই পর্যটন প্রমোট ও গড়ে তোলার ফাঁকফোকরে পড়ে কখন যে রুইলুই পাহাড়ে লুসাই ৮৫ পরিবার উচ্ছেদ হয়ে গেলো আমরা কেউ জানতেও পারলাম না। কোনো মিডিয়া, সরকারি কর্মকর্তা ও আমলারা এ বিষয়ে টুঁ শব্দ করেননি, কেউ কিছু বলেননি। সবাই নীরব ছিলেন। গতমাসে (১৫ অক্টোবর, ২০২০ ) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বান্দরবান সফরে গিয়েছিলেন। তিনি থানচি উপজেলায় বেশ কিছু পর্যটন স্পট ঘুরে দেখেন। এরমধ্যে স্থানীয় ভূমি...
ভূমিকা : দেশের দক্ষিণ - পূর্বে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দীর্ঘ পাঁচ দশক ধরে সামরিক শাসনাধীন । পার্বত্য চট্টগ্রাম পৃথিবীর মধ্যে অন্যতম সামরিকায়িত অঞ্চল যেখানে প্রতি এগার জন সাধারণ পাহাড়ির পিছনে একজন অস্ত্রধারী সৈনিক নিয়োজিত রয়েছে । ( সূত্র : আল জাজিরা , ২৪ জুন ২ ০ ১৫ ও ইউএনপিও , ২৯ জুন ২ ০ ১৫ ) দেশের এক দশমাংশে সামরিক শাসন জারি রেখে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে । গণতান্ত্রিক রীতি নীতি ও মূল্যবোধের প্রতি নূন্যতম শ্রদ্ধা থাকলে রাষ্ট্রীয় নেতারা পার্বত্য চট্টগ্রামে পাঁচ দশকের সামরিক শাসন নিয়ে আক্ষেপ ও অনুতপ্ত হতেন । কিন্তু , পার্বত্য চট্টগ্রামের বেলায় শাসকদের অবস্থা যেন রূপকথার দানবের পৈশাচিক উল্লাস । সামরিকায়ণ : পার্বত্য চট্টগ্রাম ভূকৌশলগত অবস্থান দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যা বাংলাদেশ, ভারত ও মায়ানমারকে সংযুক্ত করেছে । এই অঞ্চল প্রাকৃতিক গ্যাস, খনিজ- পাথর, কয়লা, তামা ও ইউরেনিয়াম সমৃদ্ধ । এছাড়া খনিজ তেল , বনজ সম্পদ – গাছ,বাঁশ, বনজ ওষধি ও দুর্লভ প্রজাতির উদ্ভিদ- প্রাণী সম্পদে স...