সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Chittagong Hill Tracts লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সমতা ও আত্মমর্যাদার আন্দোলনে

শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ আমার বিভাগের অনুজ। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না। জুলাইয়ের গণ–অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে দুজন শহীদ হয়েছে, তারা উভয়েই ইতিহাস বিভাগের। এমন হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের নতুন স্বাধীন বাংলাদেশ। আমরা বায়ান্ন, একাত্তর ও নব্বই দেখিনি, কিন্তু চব্বিশের গণ–অভ্যুত্থান দেখেছি। এমন ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি হওয়া সৌভাগ্যের। আমি আন্দোলনে সরাসরি যুক্ত হয়েছিলাম ৯ জুলাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের এক সমাবেশে। এর আগে চট্টগ্রাম শহরে ব্যাপক পুলিশি বাধার মুখে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালিত হচ্ছিল। নতুন করে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ কর্মসূচিও ছিল। আগে আন্দোলনে যুক্ত না হওয়ার অন্যতম কারণ হলো, শুরুতেই আন্দোলনটি ছিল পুরোপুরি কোটা বাতিলের ইস্যুকেন্দ্রিক। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তান হিসেবে কোটা বাতিলের যৌক্তিকতা নিয়ে দ্বিধা কাজ করছিল আমার মধ্যে। ২০১৮ সালে কোটা সংস্কারের যে আন্দোলন হয়েছিল, তখন ক্যাম্পাসে আমরা ছিলাম নবাগত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা পুনর্বহাল রাখা নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু সরকার কোটা বাতিল...

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও পার্বত্য চট্টগ্রামে সামরিক শাসনের পাচঁ দশক

ভূমিকা দেশের দক্ষিণ - পূর্বে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দীর্ঘ পাঁচ দশক ধরে সামরিক শাসনাধীন । পার্বত্য চট্টগ্রাম পৃথিবীর মধ্যে অন্যতম সামরিকায়িত অঞ্চল যেখানে  প্রতি এগার জন সাধারণ পাহাড়ির পিছনে একজন অস্ত্রধারী সৈনিক নিয়োজিত রয়েছে । ( সূত্র : আল জাজিরা , ২৪ জুন ২ ০ ১৫ ও   ইউএনপিও , ২৯ জুন ২ ০ ১৫ ) দেশের এক দশমাংশে সামরিক শাসন জারি রেখে   বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে । গণতান্ত্রিক রীতি নীতি ও মূল্যবোধের প্রতি নূন্যতম শ্রদ্ধা থাকলে রাষ্ট্রীয় নেতারা পার্বত্য চট্টগ্রামে পাঁচ দশকের সামরিক শাসন নিয়ে আক্ষেপ ও অনুতপ্ত হতেন । কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় শাসকদের অবস্থা যেন রূপকথার দানবের পৈশাচিক উল্লাস । সামরিকায়ণ পার্বত্য চট্টগ্রাম ভূকৌশলগত অবস্থান দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যা বাংলাদেশ, ভারত ও মায়ানমারকে সংযুক্ত করেছে । এই অঞ্চল প্রাকৃতিক গ্যাস, খনিজ- পাথর, কয়লা, তামা ও ইউরেনিয়াম সমৃদ্ধ ।   এছাড়া খনিজ তেল , বনজ সম্পদ – গাছ,বাঁশ, বনজ ওষধি ও দুর্লভ প্রজাতির উদ্ভিদ- প্রাণী সম্পদে সমৃদ্ধ ...