সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শহীদ মিঠুন চাকমা জীবিত মিঠুনের চেয়ে অনেক বেশি শক্তিশালী!

                                                                                  ছবি ঃ ইন্টারনেট  শহীদ মিঠুন চাকমা জীবিত মিঠুনের চেয়ে অনেক বেশি শক্তিশালী! মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রামে শোষিত-বঞ্চিত-নিপীড়ত জাতিসত্তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক উজ্জ্বল আলোকবর্তিকার নাম।  তিনি ১৯৭৭ সালে ১৮ই মার্চ খাগড়াছড়ি সদরের গামারিঢালা গ্রামে এক রাজনীতি সচেতন পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম স্বপন কিশোর চাকমা এবং মাতার নাম কর্মোৎপলা খীসা। খুব অল্প বয়সেই তিনি মা বাবাকে হারান। তাঁর বাবাও ছিলেন পার্বত্য চট্টগ্রামের অধিকার বঞ্চিত জনগণের একজন মুক্তিকামী সৈনিক। তিনি ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় পাশ করেন। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ২০০২ সালে কৃতিত্বপূর্ণ রেজাল্ট নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার প...