সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পার্বত্য রাণী কালিন্দীঃ ব্রিটিশ উপনিবেশ বিরোধী লড়াইয়ে এক সাহসী নারী

পার্বত্য রাণী কালিন্দীঃ ব্রিটিশ উপনিবেশ বিরোধী লড়াইয়ে এক সাহসী নারী ০৪ অক্টোবর ২০২০ উপমহাদেশে ব্রিটিশ দখলদারীত্বের বিরুদ্ধে চাকমা রাজাদের নেতৃত্বে পার্বত্য অঞ্চলের অধিবাসীরা দীর্ঘ দুই যুগ (১৭৭২-১৭৯৮ ) সশস্ত্র প্রতিরোধ করে। রাজা শের দৌলত খাঁ,যুবরাজ জানবক্ম খাঁ এবং সেনাপতি রুণু খাঁসহ আরও কজন ছিলেন এই প্রতিরোধ যুদ্ধের বীর নায়ক।এর মধ্যে অসম সাহসী ও বিচক্ষণ সেনাপতি রুণু খাঁ প্রতিরোধ লড়াইয়ে প্রতীক ও প্রবাদ - প্রতিম হয়ে আছেন।গেরিলা যুদ্ধে পারদর্শী পার্বত্য অধিবাসীদের প্রতিরোধ যুদ্ধে ব্রিটিশ কোম্পানি বিশেষ সুবিধা করতে না পেরে পার্বত্য রাজ্যের স্বাধীনতা মেনে নিতে এবং রাজা জান বক্স খাঁর সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়।ইস্ট ইন্ডিয়া কোম্পানীর তৎকালীন গভর্ণর জেনারেল ওয়ারেন হেস্টিংস   চাকমা রাজা জানবক্স খাঁ’কে কোলকাতায় আমন্ত্রণ জানান। ১৭৮৫ সালের ফেব্রুয়ারির কোন এক দিনে ফোর্ট উইলিয়াম দুর্গে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদিত হয়।কিন্তু পরবর্তীতে ধুরন্ধর ব্রিটিশ শাসকরা চুক্তির শর্ত লঙ্গন করে।এবং বীর সেনাপতি রুণু খাঁ‘র নেতৃত্বে আবারো ব্রিটিশ বিরোধী লড়াই চলতে থাকে। এই উপনিবেশ বিরোধী লড়াইয়ে...

এই সময়ে এম এন লারমা: যিনি মৃত্যুর পরও নিপীড়িত জনগণের মুক্তির দিশারী;

  এই সময়ে এম এন লারমা: যিনি মৃত্যুর পরও নিপীড়িত জনগণের মুক্তির দিশারী; ২৯ সেপ্টেম্বর ২০২০     পোট্রেটঃ পাপিয়া চাকমা,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী;     [গত ১৫ সেপ্টেম্বর এন লারমার ৮১ তম জন্মদিবস ছিল।১৯৩৯ সালের তিনি রাঙামাটির “মাওরুম“ নামে ছোট্ট নদীর/ছড়ার তীরে মাওরুম গ্রামে জন্মেছিলেন। এম এন লারমা কারো কাছে পরিচিত ‘লিডার’,তাঁর ভাই বোনের কাছে পরিচিত মঞ্জু নামে,জুম্ম জনগণের প্রায় সকলের কাছে তিনি অবিসংবাদিত নেতা,পার্টির নামে তিনি পরিচিত “প্রবাহণ “।তাঁর পুরো নাম মানবেন্দ্র নারায়ণ লারমা।মহান এই নেতাকে  জানাই লাল সালাম।গত কয়েকদিন আগে তাঁকে নিয়ে অনেকে লিখেছেন,,বলেছেন,আবেগাক্রান্ত হয়েছেন,শ্রদ্ধায় মাথা নত করেছেন এবং কেউ কেউ  বিরুদ্ধাচারণও করেছেন।আমি মনে করি ,এই গুরুত্বপূর্ণ সময়ে এম এন লারমার কর্ম,সাধনা,চিন্তার যথার্থ মূল্যায়ন হওয়া দরকার। নিপীড়িত জুম্ম জনগণ এবং ব্যাক্তি এম এন লারমার লড়াইকে একই সূতায় গাঁথা দরকার।এবং পার্বত্য চুক্তি উত্তর প্রজন্মে জুম্ম জনগণের লড়াইকে এগিয়ে নিতে সঠিকভাবে এম এন লারমাকে   উপস্থাপনও এই স...

পন্ডিত শিয়ালের পাঠশালা ও ক্যান্টনমেন্টে শিক্ষা: সমাচার পর্ব-১

                                  চলুন,একটা পরিচিত গল্প শুরু করা যাক।পন্ডিত শিয়াল ও এক বোকা কুমিরের গল্প। অনেক দিন আগে এক বনে পন্ডিত শেয়াল ও বনের পাশের নদীতে এক কুমির থাকত।তাঁরা অন্তরঙ্গ বন্ধু ছিল।কিন্তু  তাঁদের মধ্যে অনেক প্রতিযোগিতা হত।বোকা কুমির কিছুতেই তাঁর চালাক,চতুর বন্ধু শেয়ালের সাথে পেরে উঠত না।পন্ডিত শিয়ালের বনে একটা পাঠশালা ছিল। একদিন হঠাৎ কুমিরের মাথায় বুদ্ধি এল,আচ্ছা আমার বাচ্চাদের ব›ধু শেয়ালের পাঠশালায় পাঠালে কেমন হয়?যাতে আমার বাচ্চারা জ্ঞান-বুদ্ধিতে শেয়ালের সাথে প্রতিযোগিতা করতে পারে। তো একদিন কুমির তাঁর সাতটা বাচ্চাকে সঙ্গে নিয়ে শেয়ালের কাছে গেল। বন্ধু শেয়াল বোকা কুমিরের প্রস্তাব শুনে মহাখুশি হল।কুমির তাঁর বাচ্চাদের সাথে রোজ দেখা করার শর্তে শেয়ালের কাছে রেখে আসল। এদিকে ধূর্ত শিয়াল মনের আনন্দে প্রথম দিন একটা কুমিরের বাচ্চাকে খেয়ে ফেলল।পরেরদিন কুমির তাঁর বাচ্চাদের দেখতে আসল।চালাক শিয়াল পাঠশালার বাইরে পরপর একটা করে বাচ্চা নিয়ে এসে দেখাল।বোকা কুমির দেখলেন যে তাঁর বাচ্চারা নিরাপদে আছে এবং...

মহালছড়িতে সেনা-সেটলার হামলার ১৭ বছর : হয়নি এখনো বিচার

                 ছবি:ইন্টারনেট থেকে সংগৃহীত আজ মহালছড়িতে সেনা-সেটেলার হামলার ১৭ বছর।২০০৩ সালরে ২৬ আগস্ট মহালছড়ি উপজেলায় সেনাবাহিনী-সেটেলার বাঙালি যৌথভাবে জুম্মদরে উপর এ হামলা চালায়।নৃশংস এ হামলার ১৭ বছর পেরিয়ে গেলেও সরকার হামলার সাথে জড়িত সেনা-সেটলারদের আজো বিচার করেনি। মহালছড়ির জুম্ম অধ্যুষিত ৫ টি মৌজার ১৪ টি গ্রামের ৩৫০টি ঘর পুড়িয়ে দেয়া হয়।এতে ২ জন জুম্ম(এক শিশু) নিহত,প্রায় শতাধিক আহত এবং ১০ জন জুম্ম নারীকে র্ধষণ করা হয়।এক হিসাবে,জুম্মদের প্রায় ৩০ লাখ টাকার সম্পত্তি,মালামাল লু›ঠন ও ধ্বংস করা হয়। হামলায় যাঁ রা নেতৃত্ব দেনঃ ০১.মহালছড়ি জোনের ২১ ইবিআর সদস্যরা; ০২.মি.আবুল কালাম আজাদ; ০৩.জহিরুল ইসলাম; ০৪.নুরুল ইসলাম; ০৫.মো.আব্দুর রশিদ; ০৬.মো.জামাল উদ্দীন; ০৭.অজিত কান্তি দাশ; ০৮.রতন কুমার শীল; ০৯.জসিম উদ্দীন; ১০.ডা.প্রদীপ কুমার চৌধুরী; ১১.তাপস বড়ুৃয়াসহ অনেকে.. যাঁরা হামলায় প্রত্যক্ষ মদদ দেয় - ১.মি.ওয়াদুদ ভূইয়া,২৯৮ নং আসনের সংসদ সদস্য,বিএনপি নেতা,সেটেলারদের সর্দার; ২.মি.হুমায়ন কবির খান,জেলা প্রশাসক,খাগড়াছড়ি; ৩.মি.মতিউর রহমান শেখ,পুলিশ সুপার,খাগড়াছড়...

"We have no Fascination for Firearms or Armed Struggle" An Exclusive Interview With Rabi Shankar Chakma

  Interview "We have no Fascination for Firearms or Armed Struggle" An Exclusive Interview With Rabi Shankar Chakma Ahmede Hussain As we know that your party has denounced the "Peace Treaty", as it is known, calling it "insufficient and inadequate". Can you please explain your party's stand on this issue for our readers? Rabi Shankar Chakma:  The CHT Treaty is insufficient and inadequate because it has failed to incorporate the hopes and aspirations of the people of the CHT. It has failed to address the key issues such as the right to self-determination, restoration of customary land rights, rehabilitation of the settlers outside the CHT, an end to military occupation and recognition of the ethnic minorities in the constitution. In short, the treaty is nothing but an instrument of surrender and falls far short of our demands. Apart from the fact that the Treaty has failed to address the key issues of the CHT people, it has also many other flaws and sho...

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কতৃক জুম্মদের উপর গণহত্যা - লংগদু পর্ব(১)

       লংগদু গণহত্যার প্রতিবাদে ঢাকায় পাহাড়ি ছাত্র পরিষদের মৌন মিছিলের ছবি;ইন্টারনেট থেকে                সংগৃহীত। বাংলাদেশ সরকার সমতলের চার লক্ষ সেটেলার বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে পূর্ণবাসন করেছে । এ বিশাল জনসংখ্যা পূর্ণবাসন করতে তাঁরা জুম্মদের ভূমি জোরপূর্বক দখল করে , সেনাবাহিনী - পুলিশ - আনসার ( ইসলামিক গার্ডস )- বিডিপি - বিডিআর - সেটলারদের দিয়ে গণহত্যা চালায় । হাজার   হাজার জুম্মকে হত্যা করে  এবং লক্ষাধীক শরনার্থী ভারতের ত্রিপুরা , মিজোরামে আশ্রয় নেয় । সরকার ২৫ জুন ১৯৮৯ সালের পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে   বহিরাগত সেটেলার বাঙালিদের আইনগত বৈধতা দেয় । জুম্ম জনগণ এ নির্বাচন বর্জন করে । লংগদু গণহত্যার প্রেক্ষাপট : ০৪মে ১৯৮৯ , সবহিরাগত সেটলার সর্দার আব্দুর রশীদ সরকার অজ্ঞাত ব্যাক্তিদের হাতে খুন হন । বলা হয় আসন্ন ২৫ জুন ১৯৮৯ লংগদু উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রতিনিধিত্ব করতে বিদ্রোহী প্রার্থী সেটলারদের অর্ন্তকোন্দলে তাঁকে খুন ...