ফাগুন পর্ব-১ সাঝেঁর মায়ায় ডুবন্ত নগরীর ঘৃণ্য গলির কোনো এক অভিশপ্ত চিলোকোঠায় এক কলম যোদ্ধা ক্রমাগত নিষ্পলক চোখে ভাষা খোজেঁ। ফাগুনের কৃঞ্চচুড়ার রক্তিম মোহাচ্ছন্নে অতীত ঝাপটে ধরে ভিসুভিয়াসের অকস্মাৎ লাভা উদগিরণে.. সভ্যতাকে ধুলোয় মিশিয়ে, উড়ানো ছাইয়ের চা কাপে - রাউন্ডটেবলে বসে সাম্রাজ্যবাদীরা দখলে নিচ্ছে ভাষা, জীবন্ত মানুষ,মানুষের শরীর,মানুষের নিঃশ্বাস। কলমের খোঁচার তীব্রতায় আমরা উল্টে দিচ্ছি সমাজ,ভাষা,জাতি,রাষ্ট্র। অস্থায়িত্বের ছায়ামঞ্চে; সৃষ্টির প্রসব বেদনাকে ভুলে, নির্বোধ মানুষেরা হেটে চলছে প্রকৃতির উল্টোপথে। বিপরীত্য হাজির এই থিয়েটারে, সঙ্গমরত প্রেমিক-প্রেমিকার নিঃশ্বাসের গভীরে সভ্যতায় তলিয়ে যাওয়ার সশঙ্কিত কামে, বারবার ঝাপটে ধরা একই ক্যারাভানে, মরুভূমি পাড়ি দিতে ভালবাসার পথে..।।
পাহাড়ের বুক চিরে যাপিত জুমিয়া জীবনে নেমে আসবে আসবেই গেরিলা বসন্ত...