সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রাজনীতি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজনৈতিক জীবন গঠনে চৌ এন লাইয়ের নির্দেশ

চৌ এন লাই এক সময় চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চীন গণপ্রজাতন্ত্র গঠিত হবার পরে তিনি এ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৩ সালের ১৮ মার্চ “Guidelines for Myselfs” শিরোনামে নিজের কাজের জন্য নির্দেশনামূলক ছোট কিন্তু খুবই উপযোগী একটি তালিকা প্রণয়ন করেন। এতে মোট ৭টি নির্দেশনা প্রদান করা হয়েছে। রাজনৈতিক নীতি আদর্শকে ঠিক রেখে তার নিজের জন্য যে করণীয় সে বিষয়েই তিনি এতে আলোকপাত করেন। আমার মতে, একজন রাজনৈতিক ব্যক্তিকে একই সাথে একজন সামাজিকভাবে দায়িত্ববোধসম্পন্ন ব্যক্তিরও চৌএনলাই -এর নিজের জন্য প্রণীত এই করণীয় বা নির্দেশনাগুলো পাঠ করা এবং মেনে চলা একান্ত গুরুত্বপূর্ণ। নিচে করণীয় বা নির্দেশনাসমূহ বাংলা অনুবাদ করে তুলে ধরা হলো : ১. পড়াশুনা করো একান্তভাবে বা অধ্যবসায়ের সাথে। বিভিন্ন বিষয়ে ভাসা ভাসা জ্ঞান অর্জন না করে যে কোন একটি বিষয়ে মন কেন্দ্রীভূত করে জ্ঞান অর্জনের চেষ্টা করো। ২. কাজ করো কঠোর পরিশ্রম করে। পরিকল্পনা প্রণয়ন করো। লক্ষ্য স্থির করো এবং পদ্ধতিমতো কাজ করে যাও। ৩. কাজ ও পড়াশুনাকে এক সাথে এগিয়ে নাও। তাদের উভয়কে সময়, স্থান ও পরিস...

একটি বুলেট,একটি গভীর ক্ষত

NOVEMBER 11, 2019   ·   সম্ভবত ২০০২-০৩ সালের দিকে আমার মেঝো কাকা রক্তক্ষয়ী সংঘাতে বলি হয়েছিলেন। তখন আমি ছোট,ভালো-মন্দ বুঝার বয়স হয়নি।তবুও অবচেতন মন হঠাৎ করে কোনো ঘটনা দ্বারা প্রভাবিত হয়ে পুরনো সময়,স্মৃতিগুলো ঝাপটে ধরে। তখন জানতাম না আমার কাকাকে কারা মেরেছে?কেনই বা মেরেছে?কাকা কি এমন ক্ষতি করেছে যে স্বজাতি ভাইদের হাতে জীবন দিতে হলো? বয়স বাড়ার সাথে সাথে কিছু বিষয়ে আমি স্পষ্ট হই। আমার কাকা ইউপিডিএফ রাজনীতির সাথে জড়িত ছিলেন।অসুখে ছুটি নিয়ে বাড়ি আসে।এসময় জেএসএস সশস্ত্র শান্তিবাহিনীরা বাড়ি থেকে কাকাকে অপহরণ করে নিয়ে যায়।এরপর নৃশংসভাবে গুলি করে হত্যা করে। আমার বাবা,দাদু,ছোট কাকা,মামা ও আত্নীয় স্বজনরা আপ্রাণ চেষ্টা করে ও কাকার মৃত লাশ ফেরত পায়নি। আমার মা ও আত্নীয় স্বজনদের কাছে শুনেছি,বাড়ি থেকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে কাকাকে প্রথমে পায়ে বুলেট বিদ্ধ করা হয়,এরপর বুলেটে বুক ঝাঁঝরা করে অর্ধমৃত অবস্থায় রাখা হয়।কাকা তখন নাকি স্বজাতি অস্ত্রধারী ভাইদের কাছে বাঁচার আকুতি মিনতি করছিলেন।কিন্তু আহত অবস্থায় কবর খুঁড়ে তাকেঁ জীবন্ত মাটিচাপা দেওয়া হয়। ছোটবেলায় আমি হয়তো খুব বেশি দুষ্...