ভূমিকা দেশের দক্ষিণ - পূর্বে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দীর্ঘ পাঁচ দশক ধরে সামরিক শাসনাধীন । পার্বত্য চট্টগ্রাম পৃথিবীর মধ্যে অন্যতম সামরিকায়িত অঞ্চল যেখানে প্রতি এগার জন সাধারণ পাহাড়ির পিছনে একজন অস্ত্রধারী সৈনিক নিয়োজিত রয়েছে । ( সূত্র : আল জাজিরা , ২৪ জুন ২ ০ ১৫ ও ইউএনপিও , ২৯ জুন ২ ০ ১৫ ) দেশের এক দশমাংশে সামরিক শাসন জারি রেখে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে । গণতান্ত্রিক রীতি নীতি ও মূল্যবোধের প্রতি নূন্যতম শ্রদ্ধা থাকলে রাষ্ট্রীয় নেতারা পার্বত্য চট্টগ্রামে পাঁচ দশকের সামরিক শাসন নিয়ে আক্ষেপ ও অনুতপ্ত হতেন । কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় শাসকদের অবস্থা যেন রূপকথার দানবের পৈশাচিক উল্লাস । সামরিকায়ণ পার্বত্য চট্টগ্রাম ভূকৌশলগত অবস্থান দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যা বাংলাদেশ, ভারত ও মায়ানমারকে সংযুক্ত করেছে । এই অঞ্চল প্রাকৃতিক গ্যাস, খনিজ- পাথর, কয়লা, তামা ও ইউরেনিয়াম সমৃদ্ধ । এছাড়া খনিজ তেল , বনজ সম্পদ – গাছ,বাঁশ, বনজ ওষধি ও দুর্লভ প্রজাতির উদ্ভিদ- প্রাণী সম্পদে সমৃদ্ধ ...
পাহাড়ের বুক চিরে যাপিত জুমিয়া জীবনে নেমে আসবে আসবেই গেরিলা বসন্ত...